সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ণ

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৬:০০
ফাইল ছবি

দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি পরিদর্শনে যান। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। সভায় নেতারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

এই সভায় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।

এ সময় প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। 

হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD