সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ণ

মতিউরকে স্ত্রীর ধমক—‘চুপ থাকো, তোমার জন্য এসব হয়েছে’

১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০:১৫
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তার স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ আদালতে ধমক দিয়ে বলেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্যই এসব হয়েছে!’ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে দুর্নীতির মামলার রিমান্ড শুনানি চলাকালে লায়লা কানিজ তার স্বামী মতিউর রহমানকে এ কথা বলেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই দিন বিচারক রিমান্ড শুনানির জন্য ১৪ সেপ্টেম্বরের তারিখ ধার্য করেন। সেই অনুযায়ী গতকাল আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং বেলা ২টা ৩৫ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।

শুনানির সময় মতিউর রহমান আদালতের কাছে কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ ধমক দিয়ে তাকে চুপ করতে বলেন। এরপর মতিউর রহমান আর কিছু বলেননি।

এ বিষয়ে মতিউর রহমানের আইনজীবী জানান, তার মক্কেল আদালতের কাছে বক্তব্য দিতে চাইলে স্ত্রী বাধা দেন।

শুনানি শেষে আদালত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD