মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ

অবশেষে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ

১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০১:৫৯
ছবি: সংগৃহীত

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এতে প্রায় ৪০ ঘণ্টা সময় লাগল। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা তৃতীয়দিনে গড়িয়েছে এই ভোট গণনা। এ নিয়ে যখন অধৈর্য হয়ে উঠছে শিক্ষার্থীরা ঠিক তখনই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেছেন সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার কথা।

তবে এদিন সকাল ১০টার দিকে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী বলেন, আজ দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, ২১টির মধ্যে ১৫টি হলের ভোট গণনা ইতমধ্যে শেষ হয়েছে। বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচনের ভোটগণনা তৃতীয়দিনে গড়াল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত ১৬ টি হল সংসদের ভোট গণনা শেষ করতে পেরেছে। বাকি ৫ টি হল সংসদের ভোট গণনা চলছে। একই সঙ্গে কেন্দ্রিয় ভোটও গণণা করা হচ্ছে

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত ১৬ টি হল সংসদের ভোট গণনা শেষ করতে পেরেছে। বাকি ৫ টি হল সংসদের ভোট গণনা চলছে। একই সঙ্গে কেন্দ্রিয় ভোটও গণণা করা হচ্ছে।

যদিও শুক্রবার রাতের মধ্যে জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানালেও, পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD