সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

১১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৮:২৭
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা সমস্যায় পড়েন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা সমস্যায় পড়েন।

এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ব্যালট পেপারের নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে, তারা যাতে নিয়ম মেনে তিনজন প্রার্থীকে ভোট দেন।’

এবার দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন।

এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD