ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ডেইলি শপিংয়ে ৫০০ পণ্যে বিশেষ ছাড়

১১ মার্চ ২০২৪, ৬:৫৯:৪৪

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও মাহে রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পাঁচ শতাধিক পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। বিশেষ এ মূল্যছাড় কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত। সোমবার রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিং শোরুমে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিশেষ মূল্যছাড় কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম
টিটু ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালসহ ডেইলি শপিং এর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অফার সম্পর্কে ডেইলি শপিং এর হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে ও মাহে রমজানকে সামনে রেখে ক্রেতারা যেন সাশ্রয়ী দামে এবং বিশেষ মূল্যছাড়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। মূল্যছাড়ের আওতায় ক্রেতারা ছোলা, বেসন, খেজুর, পাউডার ড্রিংক, চিড়া, মুড়ি, তেল,মসলা, নুডলস, বেভারেজ ও ট্রয়লেট্রিজ পণ্য কিনতে পারবেন। এছাড়া একটি কিনলে একটি কিংবা দুটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন অফার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ক্রেতারা ডেইলি শপিং এর অনলাইন সাইট বা ফোন কলে পণ্য অর্ডার করলে শোরুম থেকে নির্ধরিত অফারে দ্রæততম সময়ের মধ্যে হোম ডেলিভারির সুবিধা দেয়া হচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিং এর ৭০টি শোরুম চালু রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য