রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ

বরিশালে দাদার মরদেহ দাফন করতে গিয়ে নাতিসহ দুজনের মৃত্যু

৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৫:০৬
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছোটরঘুনাথপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও নিহত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং একই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার আনিচ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। এরপর মরদেহ দাফনের জন্য নিহতের বাড়ির আঙিনাসহ কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়।

এরপর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের জন্য লাশ কবরস্থ করে লাশ বহনকারী খাটিয়া সরাতে যান সরোয়ার ও ফিরোজ। এ সময় কবরস্থানে দেওয়া বিদ্যুতের লাইনের তারে খাটিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুজনেই ছিটকে পড়ে যান। পরে উপস্থিত মুসল্লিরা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ বরিশাল শেবাচিমের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD