রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৫:৩১
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাসভবনে দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে জেলা সদর রোডে অবস্থিত সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভোরে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সরেজমিনে দেখা যায় বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ কিছু যন্ত্রাংশ ভাঙা রয়েছে। এছাড়া বাসভবনের দোতালার জানালার গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ওসি আরও বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD