ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ দুই সপ্তাহের মধ্যে: সিইসি
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, এবার ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নাই। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিইসি আরও জানান, আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবে নির্বাচন কমিশন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য