রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২২ আগস্ট, ২০২৫ ১১:২০:৪৩
ছবি: সংগৃহীত

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কুতুবপুর মাঠ নামক স্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ধরে নিয়ে যান।
ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ওই গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, ইকবাল হোসেন ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে কুতুবপুর মাঠ নামক স্থানে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আটককৃত ইকবাল হোসেন বর্তমানে বিএসএফের হাতিশালা ক্যাম্পের হেফাজতে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, আটককৃত বাংলাদেশিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD