ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ছবি: সংবাদ বেলা
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি সায়েন্সল্যাব এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনও জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।
উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।
প্রসঙ্গত, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য