রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ

বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

১৯ আগস্ট, ২০২৫ ৩:০৭:২০
ফাইল ছবি

এবার স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার।

এতে রনিকে নামধারী একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৮০ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত কয়েকদিন যাবত রনির নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বিভিন্ন দাবিতে শেবাচিম হাসপাতাল এলাকায় আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় রোববার বেলা আড়াইটার দিকে রনির নেতৃত্বে আন্দোলনকারীরা হাসপাতালের চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে বেধরকভাবে মারধর করেছে। তখন ঘটনাস্থলে দাঁড়ানো ছিলেন মামলার বাদী বাহাদুর। তাকেও মারধর করা হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেন। অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন। এ সময় অন্যান্য আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে রক্তাক্ত করেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে শেবাচিম ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি অভিযোগ দেন। তবে সেটি এজাহারভুক্ত হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জন নামধারীকে অভিযুক্ত করা হয়েছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD