প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

৯ মার্চ ২০২৪, ৭:৫২:৩৬

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।

২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

তাকে চিকিৎসা দিতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় আসেন। পরে তার পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসা নেন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগেও কয়েকবার ফলো-আপ করাতে সিঙ্গাপুরে গেছেন ওবায়দুল কাদের।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য