শনিবার ৭ মার্চ, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

নির্বাচন বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত: মেজর হাফিজ

৮ আগস্ট, ২০২৫ ১:৫৮:২৩
ফাইল ছবি

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। দলটি নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতে ইসলামীর নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে।

তিনি আরও বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে। এজন্য সবাইবে সজাগ থাকতে হবে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD