প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

আওয়ামী লীগের চোরাগোপ্তা হরতাল মানুষ মানে না, পরোয়াও করে না: সারজিস

২১ জুলাই ২০২৫, ৬:৫১:৫৫

এবার আওয়ামী লীগের চোরাগোপ্তা হরতাল বাংলাদেশের মানুষ মানে না, পরোয়াও করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২১ জুলাই) সকালে জুলাই পদযাত্রার ২১তম দিনে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে একথা বলেন তিনি।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন সারজিস আলম। এর আগে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতালের ডাক দেয় আওয়ামী লীগের চার সংগঠন; যদিও ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার।

বিতর্কিত তিন নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাসহ জড়িতদের তথ্য চায় পিবিআইবিতর্কিত তিন নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাসহ জড়িতদের তথ্য চায় পিবিআই
ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের আশঙ্কাঢাকাসহ যেসব জেলায় ঝড়ের আশঙ্কা

এদিকে এনসিপিকে নিয়ে বিএনপি নেতা ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে সারজিস বলেন, ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচে। ইশরাককে ম্যাচিউর হবার পরামর্শ দেন সারজিস আলম। তিনি আরও বলেন, যারা এনসিপিকে বিভিন্ন জেলায় ঢুকতে না দেবার হুমকি দিচ্ছে, তারা আওয়ামী সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য