ইরানে বাস উল্টে নিহত অন্তত ২১, আহত ৩০

১৯ জুলাই ২০২৫, ৭:৪৯:৩৫

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন মানুষ। শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দক্ষিণে কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ওই বাসটি। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছেন তারা। এছাড়া বাস উল্টে ৩০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

ইরানের সড়ক দুর্ঘটনার রেকর্ড খুবই খারাপ। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে, গত ১২ মাসে ট্র্যাফিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। সূত্র: আরব নিউজ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য