প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

ইবতে সাংবাদিকদের উপর হামলা; বিচারের দাবি জিয়া পরিষদের

১৪ জুলাই ২০২৫, ১১:৫৭:৪৩

ছবি প্রতিনিধি, সংবাদ বেলা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব আপনারা সচেতন থাকবেন যাতে কেউ ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করতে না পারে। বিশেষ করে দুদিন আগে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার যেনো সুষ্ঠু বিচার হয় এজন্য কতৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহিদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসকল কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ৫ ই আগষ্টের পর বিএনপিকে নিয়ে যে অপপ্রচারমূলক মন্তব্য ও গালিগালাজ করা হয়েছে, এগুলোর প্রতিবাদ তেমন একটা করেননি বিএনপির নেতৃবৃন্দ। মাঝে মাঝে অসহ্য হয়ে গেলে কিছুটা করেছেন। কেনো আমরা এটা এড়িয়ে যাচ্ছি? কারন হচ্ছে সারা দেশে বিএনপির নেতাকর্মী রয়েছে এবং সবাই অধীর আগ্রহী হয়ে বসে আছেন একটা ভোটের জন্য। কারণ তারা ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করবে। এই ভোটটা যাতে পিছিয়ে না যায়, এই ভোটের অধিকার যাতে নিশ্চিত করা যায়, সেজন্য দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, সীমাহীন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন।

বিশেষ করে যখন ড. ইউনুস যখন তারেক রহমানের সাথে বৈঠক করলেন তার পর থেকেই একটি মহল প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে আছে। তারা ভাবছে যে সবকিছু তাদের হাতছাড়া হয়ে গেল। তারা ফেসবুকে নানান কিছু প্রচার করা শুরু করছে। ফেসবুক ছাড়া আর কোথাও তো নেই তারা। ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে তারা নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করছে। এটা যে শুধু বিএনপির বিরুদ্ধে তা নয় বরং এমনকি বিভিন্ন মিডিয়াতে সাংবাদিকবৃন্দ বা সুশীল ব্যক্তিবর্গ যখন কোনো বিশ্লেষণ করতেছে, তারাও সাক্ষ্য দিচ্ছে যে তাদেরকেও ঐ পক্ষ বিচ্ছিরি গালিগালাজ করতেছে। এই গালিগালাজ এদের শিখানো হয়, এদের নাকি গালিগালাজের কিতাব পড়ানো হয়। এইযে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, রাষ্ট্রে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। আমরা জানি যে আপনারা ভাবছেন যে আমরা আপনাদের উস্কানিতে পা দিয়ে আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করব, আর সেই সুযোগে আপনারা নির্বাচন বানচাল করবেন। না সেটা হবে না। আমরা অবশ্যই সকল কাজ বুদ্ধিমত্তার সাথে করব।

এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সংগঠনটির ইবি শাখা সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রায় অর্ধশতাধিক বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর পদাঘাতের একটি ভিডিও এবং তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে প্রকাশ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় একটি মহল। এ ঘটনার প্রতিবাদে র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি-পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব ও শাখা ছাত্রদল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য