অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

১৩ জুলাই ২০২৫, ৬:৩৫:১৫

ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ৯২ ও ৯৩তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবস ব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে বিভিন্ন শাখার ৬৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য