ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব
সংগৃহীত
এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শহীদ পরিবারের সদস্যদের যে কোনো ডাকে ছুটে যাবে ছাত্রদল। তাদের নিজের সন্তানের মতোই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে। শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠনটির শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাকিব বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের শহীদ রাব্বি, রিপন শীলসহ অসংখ্য শহীদের সন্তান রয়েছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি, আমরা যতদিন জীবিত থাকব, জাতীয়তাবাদী ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী-সমর্থক যতদিন জীবিত থাকবে, ততদিন আমরা সন্তানের মতো আপনাদের পাশে থাকব।
তিনি বলেন, আমি কথা দিচ্ছি, এটি শুধু একটি বক্তব্য নয়। এটি ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ের কথা। আমি ছাত্রদলের সভাপতি হিসেবে কথা দিচ্ছি, আপনারা যখনই যেখানে ডাকবেন, আমরা যেখানেই থাকি না কেন, আপনাদের সন্তান আপনাদের জন্যে যা করতো সেই ভূমিকা পালন করতে ছাত্রদলের লাখো নেতাকর্মী সবসময় প্রস্তুত থাকবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য