প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

১১ জুলাই ২০২৫, ৯:৪৫:১৫

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকে চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) ও তাদের তিন সন্তান- তামিম (২২), রোকন (১৪) ও আয়েশা (১)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

জানা গেছে, দগ্ধ রিপন পেশায় রিকশাচালক। পরিবারসহ তিনি সূত্রাপুরের কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। রাতে হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য