প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার 

১০ জুলাই ২০২৫, ১:৫৬:০৪

সংগৃহীত

আগামী ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো। এবারের ভোটের সময় যেন ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের আগে ডিসি-এসপি-ওসি ও ইউএনওদের রিশাফল (ঢেলে সাজানো) করার কথা বলা হয়েছে। এই রিশাফলটা র‌্যান্ডম ওয়েতে করবে। সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য