মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী
৫ মার্চ ২০২৪, ১:০৬:১৪
মারা গেছেন অভিনেতা বাপ্পী চৌধুরীর মা। মঙ্গলবার (৫ মার্চ) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পীর মা স্বপ্না সাহা। বাপ্পী চৌধুরীর গাড়ি চালক প্রতীক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন। কিন্তু শেষ রক্ষা হয় নি।
বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD



























মন্তব্য