প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

যেকোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে: নাহিদ ইসলাম 

৪ জুলাই ২০২৫, ৫:১২:১৬

ছবি: সংগৃহীত

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। সীমান্তে এসব হত্যা যেকোনো মূল্যে করা হবে।  শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি৷

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায়  জুলাই আগস্ট এর মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানান তিনি।এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, যেহেতু ঠাকুরগাঁও কৃষিনির্ভর এলাকা কৃষক এখানে ন্যায্যমূল্য পায় না। তাই কৃষকের জন্য কাজ করবে এনসিপি।

ঠাকুরগাঁওসহ যেসব উন্নয়ন বঞ্চিত জেলা রয়েছে সেসব জেলাগুলোতে কোনো আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না।

এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য