প্রতিবাদী গান গাওয়ায় ইরানি গায়কের তিন বছরের জেল

২ মার্চ ২০২৪, ১০:২৫:৫০

ছবি: সংগৃহীত

হিজাব নীতি লঙ্ঘন করায় নৈতিক পুলিশের হেফাজতে ২০২২ সালে মারা যাওয়া মাহসা আমিনির জন্য প্রতিবাদী গান গেয়ে গ্রেপ্তার হয়েছেন এক ইরানি গায়ক। এ ঘটনায় তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। ২৬ বছর বয়সী ওই গায়ক শুক্রবার (০১ মার্চ) ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং মানুষকে আবারও বিক্ষোভের জন্য প্ররোচিত করার ওই গানটি ইনস্টাগ্রামে শেয়ার করেন।

তবে ওই গায়কের বিরুদ্ধে কখন এই সাজা জারি করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় মিডিয়াগুলো কোনো সংবাদও প্রকাশ করেনি।

গায়ক শেরভিন হাজীপুর গতকাল ওই ভিডিওটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এদিন আবার ইরানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেরভিন হাজীপুরকে কারাদণ্ড দেয়া নিয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের মার্চ মাসে নওরোজ বা পারস্য নববর্ষ উপলক্ষে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ‘বারায়ে’ গানটি বাজানো হয়েছিল।

এক মাস আগে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন শেরভিন হাজীপুরকে সামাজিক পরিবর্তনের জন্য সেরা গানের জন্য একটি বিশেষ গ্র্যামি প্রদান করেন।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, শেরভিন ইতোমধ্যে জেলও খেটেছেন। কিন্তু তার জামিন আটকে আছে। তবে এটা স্পষ্ট নয় যে তিনি তার কারাদণ্ড ভোগ করার তথ্য জানিয়েছেন কিনা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য