প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

মিলারের বিয়ে, ফাইনালে খেলানোর চেষ্টা করছে বরিশাল

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২:০৪:৪৩

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসে প্রথম দিনের অনুশীলন শেষেই নিজের বিয়ের খবর দিয়েছিলেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। জানিয়েছিলেন, নিজের বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে বিপিএলে অংশগ্রহণে দেরি হয়েছে তার। তবুও ফরচুন বরিশালের হয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই অংশগ্রহণ করেছেন এই তারকা। দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ফাইনালে পৌছে গেছে তার দল। তবে ফাইনালে মিলারকে পাওয়া নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

বিপিএলের চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ। তবে এর আগেই নিজ দেশে ফিরে যেতে পারেন মিলার। কারণ ৩ মার্চ বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে এই তারকার। বিষয়টি নিয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের কর্নধার গোলাম মর্তুজা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের জয়ের পর তিনি বলেন, ‘মিলারের বিয়ে ৩ তারিখ। আমরা চেষ্টা করছি তাকে ফাইনালটা খেলানোর জন্য। যদি সে ফাইনাল খেলতে পারেন, তাহলে বিষয়টি আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি তাকে নিয়েই ফাইনালে নামতে।’

জানা গেছে, আগামী মাসের শুরুতেই দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করতে যাচ্ছেন ৩৪ পেরুনো এই ক্রিকেটার। মিলার চাইছেন, আইপিএল শুরুর আগেই বিয়ের পর্বটা সেরে ফেলতে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য