প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু বুধবার

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৪:১৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে আগামী বুধবার (০৬ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।’ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে অলিম্পিক ভবনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরি থাকবে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। মোট সাতটি ক্যাটাগোরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নিবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়াও ওয়ালটনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।

সর্বমোট ২০ জনকে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য