বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪৬:৪৯

ইরানে কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের মাদরাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।

তিনি বলেন, বিকেল ৩টায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হবে। একইসঙ্গে তাকে একটি গিফট বক্স দেওয়া হবে। গিফটের মধ্যে কুরআন শরিফ, জায়নামাজ ও টুপিসহ আরও অনেক কিছু থাকবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য