প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

তামিম কেনো অবসর নিয়েছিল আমি এখনও জানি না- হাথুরু

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২২:৫৪

ছবি: সংগৃহীত

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে দেশসেরা এই ওপেনার তখন কেনো হঠাত করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে কোনো ধারণাই নেই বলেই জানিয়েছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সম্প্রতি ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরু। সেখানেই তামিম ইস্যুতেও কথা বলেছেন টাইগারদের এই কোচ।

আফগানিস্তান সিরিজ চলাকালে তামিমের সঙ্গে কি ঘটেছিল এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘কোন ঘটনা? আমিই আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো কিছুই শুনিনি। সত্যি বলতে আমি এখনও জানি না কেন সে (তামিম) এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল।’

এদিকে অবসর নেয়ার পর এখনও পর্যন্ত তামিমের সঙ্গে তাঁর কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘না’। তামিমের সঙ্গে তাঁর আলোচনার কোনো ব্যবস্থা ক্রিকেট বোর্ড করেছিল কি না এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন হাথুরু।

হাথুরু বলেন, ‘সে অবসর নিয়েছে, এটা এমন একটা পর্যায় ছিল যখন আমাদের আর করার কিছু ছিল না। এরপর আমার মনোযোগের কেন্দ্রে ছিল দল। আমি সবসময়ই বলেছি, দলের চেয়ে ব্যক্তি কখনোই বড় নয়।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য