দেশের বাজারে আইটেল পি৫৫

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৫:৩৬

আইটেল; বাংলাদেশের বাজারে উন্মোচন করলো তাদের নতুন একটি স্মার্টফোন আইটেল পি৫৫। স্মার্টফোনটিতে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে, ডায়নামিক বার সাপোর্ট।

আইটেল পি৫৫ স্মার্টফোন এসেছে দুইটি আলাদা ভ্যারিরেন্টে: *২৪জিবি (৮জিবি+১৬জিবি এক্সটেন্ডেড র্যাম) এবং *১২জিবি (৪জিবি+৮জিবি এক্সটেন্ডেড র্যাম), উভয় ভ্যারিয়েন্টের সাথেই রয়েছে ম্যাসিভ ১২৮জিবি স্টোরেজ (রম)।

শক্তিশালী টাইগার৬০৬ অক্টো-কোর প্রসেসর ও লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে এই নতুন স্মার্টফোনে। এছাড়া গেমার এবং যারা খুব বেশি স্মার্টফোন ব্যবহার করে তাদের জন্য, আইটেল পি৫৫ এনেছে আই-বুস্ট, এটি একটি শক্তিশালী গেম বুস্টার ফিচার যা গেমিং পারফরম্যান্স স্মুথ গেমপ্লে এবং গেমিং করার সময় কম ল্যাগ নিশ্চিত করবে।

আইটেল পি৫৫ স্মার্টফোনটিতে রয়েছে ৫০ এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ব্যবহারকারীরা যা দিয়ে স্পষ্ট, হাই-রেজুলেশনের ছবি তুলতে পারবে পাশাপাশি কম আলোতেও ক্লিয়ার এবং উজ্জ্বল ছবি তুলতে পারবে। সামনে থাকা ৮ এমপি ক্যামরায় ভালো সেলফি, ভিডিও কল নিশ্চিত করবে।

আইটেল পি৫৫ স্মার্টফোন রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫০০০ এমএএইচের কম্বিনেশন যা একই সাথে লম্বা সময় ব্যাকআপ এবং দ্রুত চার্জ নিশ্চিত করবে।
আইটেল পি৫৫ এখন বাংলাদেশের সকল আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য