টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে আসছে বড় পরিবর্তন
ছবি সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে চলছে পালাবদলের হাওয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড সভাপতি প্রায় সবকিছুতেই এসেছে পরিবর্তন। আর কয়েক মাস পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আবারও বড় ধরনের পরিবর্তন আসতে পারে পাকিস্তানের ক্রিকেটে।
এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে বিদেশি কোচকে ছাঁটাই করেছিল পিসিবি। এরপর দলটির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ, কিন্তু তিনিও বোর্ডের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান মহসিন নকভি দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে বিদেশি কোনো কোচকেই দায়িত্ব দিতে ইচ্ছে প্রকাশ করেছেন।
পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিদেশি সফল কোচ খুঁজতে নির্দেশ দিয়েছেন নকভি। একই সঙ্গে দলের সাপোর্ট স্টাফেও দেখা মিলতে পারে বিদেশিদের।
পিসিবি সভাপতি নতুন কোচ খোঁজার দায়িত্ব দিয়েছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে। ব্যক্তিগতভাবে নকভির সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে রিয়াজের। আর এ কারণে প্রধান নির্বাচকের ওপরই ভরসা রাখছেন বোর্ড সভাপতি।
শুধু কোচ কিংবা সাপোর্ট স্টাফই নয়, বদলে যেতে পারে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কও। দেশটির বর্তমান অধিনায়ক শাহিন আফ্রিদির ওপর ভরসা রাখতে পারছেন না পিসিবি চেয়ারম্যান। পিএসএলে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারলেও হয়তো বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখা যেতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য