‘আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ ২৪ ফেব্রুয়ারি
তরুণ চাকরি প্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিত (আইইউবিএটি) আয়োজন করছে ‘আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪।’
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৪। আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ক্যারিয়ার ফেস্টিভ্যাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
দেশি-বিদেশি প্রায় ১০০ প্রতিষ্ঠান ৭ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এই আয়োজনে। আইইউবিএটির স্নাতকদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এ সময় কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
ফেস্টিভ্যালে চাকরিপ্রার্থীরা দেশের নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবে।
উল্লেখ্য, দেশে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য