মডেলের মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার
ভারতে নিজ ফ্ল্যাট থেকে মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই অলরাউন্ডার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২৮ বছর বয়সী তানিয়া সিং ফ্যাশন ডিজাইনিং ও মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার ১০ হাজারের বেশি অনুসারী ছিল। তবে তার মৃত্যুর পর শুরু হওয়া তদন্তে অভিষেক শর্মার নাম উঠে আসে। তানিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল জানা গেছে।
গুজরাট টক নামের একটি গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে হ্যাপি এলিগেন্সে নিজে অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার পর পরদিন ভোরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, অভিষেকের সঙ্গে তানিয়ার অতীতে সম্পর্ক ছিল। মৃত্যুর আগে অভিষেককেই সর্বশেষ ফোন করেছিলেন তানিয়া। এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেছে পুলিশ।
মডেলের মৃত্যুতে অভিষেকের কোনো দায় আছে কিনা সেটাই খতিয়ে দেখবে দেশটির পুলিশ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য