দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে বিটিসিএলের সিদ্ধান্ত

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:২২:৫৫

সারাদেশে গ্রাহকদের উন্নত সেবা সরবরাহ করতে এবং গ্রাহকদের ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক সেবা দিতে টিম গঠন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ‘র‌্যাপিড রেসপন্স টিম’ নামের টিমের সদস্যরা সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে সাড়া দেবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিটিসিএলের ওয়েব সাইটে এলাকাভিত্তিক র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য বিটিসিএল এই র‌্যাপিড রেসপন্স টিম ও ২৪/৭ সেবা চালু করা করেছে। এছাড়া সংস্থাটির উন্নততর নেটওয়ার্ক অপারেশন সেন্টারের (এনওসি) মাধ্যমে গ্রাহকসেবা কার্যক্রমকে আরও দ্রুততর করা হচ্ছে বলেও জানানো হয়। ‘র‌্যাপিড রেসপন্স টিম’ কে সাজানো হয়েছে সারা দেশকে সাতটি অঞ্চলে বিভক্ত করে। যেখানে ২১ জন কর্মকর্তাকে এই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে।

এলাকাভিত্তিক র‍্যাপিড রেসপন্স টিমের ১ নম্বরে রয়েছে- ঢাকা মেট্রোপলিটনের উত্তর অংশ। এতে বনানী, গুলশান, উত্তরাসহ সংলগ্ন এলাকা- গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং নেত্রকোণা এলাকা রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য