আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি মারা গেছেন
আমির খানের ‘দঙ্গল’ সিনেমার সহ-অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমএনডিটিভি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভাটনাগর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বেশ কয়েকটি গণমাধ্যমের ভারতীয় গণমাধ্যমের দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।
প্রসঙ্গত, আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। এ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। অনেকদিন ধরেই তিনি ইনস্টাগ্রামে নিষ্ক্রিয়। তার শেষ পোস্ট ২০২১ সালের নভেম্বরে। ওই ছবিতে আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য