এল জি ইলেকট্রনিক্স ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের চুক্তি

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫০:০৩

এল জি ইলেকট্রনিক্সের সাথে চুক্তি সম্পাদন করেছে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। এর ফলশ্রুতিতে বর্তমানে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের ক্রেতা সাধরনকে মাল্টি ভি আই (MULTI V i) সিরিজের সিস্টেম এয়ারকন্ডিশনারের (VRF) বিপনন এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অফিস বনানী এই চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এল জি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক, মিস্টার পিটার কো এবং প্রোডাক্ট ম্যানেজার এইচ এম শাহরিয়ার রেজা, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর হেড অফ বিজনেস (HVAC) মোঃ সামির পল এবং হেড অফ সেলস (HVAC) মোঃ মাহবুব আলম।

অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার পিটার কো ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর কর্তৃপক্ষের নিকট “পরিবেশক সার্টিফিকেট” হস্তান্তর করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য