প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ইজতেমা ময়দানে মুশফিকুর রহিম

৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৯:৩৯

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন।

এসময় ময়দান থেকে অভ্যর্থনা জানায় কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। জানা গেছে, আগামীকাল শুক্রবার আরো ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকারা আসার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (৯ জানুয়ারি) থেকে। মুশফিকের দল বরিশালের খেলা ১০ তারিখ। সে কারণেই হয়তো আগেভাগে ইজতেমা ময়দানে চলে গিয়েছেন তারকা এই ক্রিকেটার। আগামী রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এবারের বিপিএলে অভিজ্ঞতায় পরিপূর্ণ দল গড়েছিল মুশফিক-তামিমদের ফরচুন বরিশাল। তবে ৭ ম্যাচের পর খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তামিম ইকবালের দল। রাউন্ড রবিন লিগের বাকি পাঁচ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে বরিশালের দলটি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য