সেবা এক্স ওয়াই জেডের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

২৯ অক্টোবর ২০২৪, ৬:৪৬:০৮

ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসি দেশের গৃহস্থালী এবং লাইফস্টাইল খাতে চাহিদাভিত্তিক হোম সার্ভিস প্রদানের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস এবং ওয়ান স্টপ সল্যুশন সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রবিবার রাজধানীর শুক্রাবাদে ব্যাংকের কার্ড ডিপার্টমেন্টে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ইভিপি এন্ড হেড অব কার্ডস, এডিসি ও আইবি, জিশান আহাম্মেদ এবং সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর চিফ অপারেটিং অফিসার মি. রোনাল্ড মিকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকগণ তাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর সেবামূল্য পরিশোধে ১০% ছাড় পাবেন। এ সংক্রান্ত সেবা পেতে ভিজিট করতে পারেন www.sheba.xyz বা কল করতে পারেন ১৬৫১৬ নম্বরে, যেকোনো সময়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য