প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজির ৬ যাত্রীর

২৬ অক্টোবর ২০২৪, ২:০৭:১৪

ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুরের পাঁচারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য