পরীক্ষার হলে মেয়ে, কেন্দ্রের বাইরে মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে
ছবি: সংগৃহীত
এবার দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির মুহসীন হল মাঠে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনো যায়নি।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশেপাশের মানুষ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরীক্ষার্থী শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের (মৃত) নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর ১৩ নম্বরে থাকতেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য