কুড়িগ্রামে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রাম থেকে: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজন বুধবার দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্যরা।
সমাবেশ বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত নির্বাচন দেয়ার দাবী জানানো হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যম অন্তর্বর্তী সরকারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিত হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখছি এখনও তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি উদার্থ আহবান জানানো হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য