শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

২৯ জানুয়ারি ২০২৪, ৩:১৭:০৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে, একটি হলো, রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে।  আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় সালমান এফ রহমান বলেন, রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে।

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের এরই মধ্যে ব্যবস্থায় দাম কিছুটা কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায় অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য