প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

২২ অক্টোবর ২০২৪, ৮:০২:৫৯

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও এক হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮২৯ জন, বাকি ২ হাজার ৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য