প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

বঙ্গভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা, মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী

২২ অক্টোবর ২০২৪, ৯:০৭:০৫

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে একদল বিক্ষোভকারী। এ সময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মুখোমুখি অবস্থানে চলে যায় ছাত্র-জনতা। একপর্যায়ে আন্দোলনকারীদের থামাতে সেনাবাহিনী সদস্যদের বাধা দিতে দেখা যায়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভুয়া-ভুয়াসহ একাধিক স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্রজনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য