চট্টগ্রামে গুলিতে ছাত্রলীগ কর্মী তাহসীন নিহত
ছবি: সংগৃহীত
এবার চট্টগ্রামে দিনেদুপুরে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা, নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট্ট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য