প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের তথ্য দিলেই পুরস্কার

২১ অক্টোবর ২০২৪, ১২:৩২:৩৫

ফাইল ছবি

এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তথ্য দিলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নাই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন।

উপদেষ্টা এ সময় জানান, ৫-৭ আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য