প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

২০ অক্টোবর ২০২৪, ১১:১৯:৫৩

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।রোববার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

এ সময় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় তিনটি ফেরি। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশা অল্প সময় থাকাতে আমরা সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করেছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য