১ লাখ ৪০ হাজার টাকা ছাড়াল স্বর্ণের ভরি

১৯ অক্টোবর ২০২৪, ৮:৪৬:৪০

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৪০ হাজার টাকা ছাড়িয়েছে। নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা। যা আজও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা।

শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের  নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) থেকে স্বর্ণের  নতুন দাম কার্যকর হবে।

সবশেষ গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য