ক্লাস শুরুর দিন তিন সুবিধা পাচ্ছে জবির প্রথম বর্ষের শিক্ষার্থীরা
ফাইল ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন তাঁরা। সেগুলো হলো, একটি আইডি নম্বর, আইডি কার্ড ও একটি প্রাতিষ্ঠানিক ই মেইল।
বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।
তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবে। যা আমরা আগে প্রথম দিনেই দিতে পারি নি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর ও আইডি কার্ড ও একটা ইনস্টিটিউশনাল ই মেইল পেয়ে যাবে। যা আগের আবেদন করে নিতে হতো।
আইটি দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই মেইল পাবে। অতীতে আমরা এত দ্রুত কোনো ব্যাচকে কার্ড দিতে পারি নাই। আবার আগে প্রাতিষ্ঠানিক ই মেইল পেতে আবেদন করতে হতো। এবারই প্রথম দ্রুততার সঙ্গে সব বাস্তবায়ন করা হচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য