ইসলামী ব্যাংকে ৪৫ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু

১৬ অক্টোবর ২০২৪, ৫:৪৬:৩২

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের বিনিয়োগের মান উন্নত করার লক্ষ্যে ‘এক্সট্রা এফোটর্স ফর বেটার অ্যাসেট বেটার টুমোরো’ ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ৪৫ দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য