প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১

১৫ অক্টোবর ২০২৪, ৩:৩৭:৫২

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এতে ৭৯ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২ লাখ ৪৯ হাজার ২৭৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৫৪৮ জন। এ বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৪৪ শতাংশ। এবার ঢাকা বোর্ডে পাসের হার কমেছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী সাতটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য