ব্যাংকের সিন্দুক কেটে নিয়ে গেল ৯ লাখ টাকা
২৭ জানুয়ারি ২০২৪, ২:০৪:৫৪
বগুড়া সদর উপজেলায় এনআরবিসি ব্যাংকের এক উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া বাজার এলাকার পল্লীমঙ্গল হাট শাখায় এই ঘটনা ঘটে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।
তিনি জানান, শাখারিয়া বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। তবে কত টাকা চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য